হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন




জেরুজালেম, ২৫ মার্চ – ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ২৭০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করার পর গত এক সপ্তাহে এই শিশুরা প্রাণ হারিয়েছে। মঙ্গলবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েক দিন শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সংস্থাটির গাজায় শিশুবিষয়ক পরিচালক র‌্যাচেল কামিংস বলেছেন, ‘‘বোমা পড়ছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, শিশুদের হত্যা করছে এবং বিশ্ব নীরব। কোনও সহায়তা নেই, কোনও নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।’’

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার অর্থ গাজার শিশুদের মৃত্যুদণ্ড।

এদিকে, টানা অষ্টম দিনের মতো গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার ভোরের দিকে উপত্যকায় হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় ২৭০ ফিলিস্তিনি শিশু নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৫ মার্চ – ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ২৭০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী নতুন করে যুদ্ধ শুরু করার পর গত এক সপ্তাহে এই শিশুরা প্রাণ হারিয়েছে। মঙ্গলবার শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানিয়েছে।সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েক দিন শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে।সংস্থাটির গাজায় শিশুবিষয়ক পরিচালক র‌্যাচেল কামিংস বলেছেন, ‘‘বোমা পড়ছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, শিশুদের হত্যা করছে এবং বিশ্ব নীরব। কোনও সহায়তা নেই, কোনও নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।’’এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন বলেছে, যুদ্ধ পুনরায় শুরু হওয়ার অর্থ গাজার শিশুদের মৃত্যুদণ্ড।এদিকে, টানা অষ্টম দিনের মতো গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার ভোরের দিকে উপত্যকায় হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×