হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৫৬০০ ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে- এমন সংবাদে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় চিকনপাতা বাগান নামক স্থানে কৌশলে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পরপরই কাপড়ের ব্যাগ হাতে করে ১ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক ঘটনাস্থল তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৫৬০০ ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৫৬০০ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
Print Image
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ী বিওপির মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে- এমন সংবাদে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় চিকনপাতা বাগান নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরপরই কাপড়ের ব্যাগ হাতে করে ১ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক ঘটনাস্থল তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগের ভিতরে ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×