হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২০ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন- বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ মামলায় তদন্তের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন তিনি। পরে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।

গত ২০ আগস্ট কক্সবাজার-৪ আসনের সাবেক এই এমপিকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। যা দেশজুড়ে ব্যাপক তোলপাড় দেখা দিয়েছিল। সম্প্রতি ওই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা হিসেবে নথিভুক্ত হয়।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ মামলায় তদন্তের জন্য প্রসিকিউশনের পক্ষে আরও তিন মাস সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।

এছাড়া জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মহাখালীতে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে করা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ অক্টোবর দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

এদিকে, নরসিংদীর একটি মামলায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য আরও তিন মাস সময় চান প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। পরে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এ মামলায় আটজনের মধ্যে তিনজন গ্রেফতার রয়েছেন।

অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে সাংবাদিক হত্যা মামলার জন্য দুই মাস সময় চান প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। পরে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। এ মামলায় সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদিক কাউসার দস্তগীর ও কনস্টেবল জসিমকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন- বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ মামলায় তদন্তের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন তিনি। পরে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। গত ২০ আগস্ট কক্সবাজার-৪ আসনের সাবেক এই এমপিকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। যা দেশজুড়ে ব্যাপক তোলপাড় দেখা দিয়েছিল। সম্প্রতি ওই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা হিসেবে নথিভুক্ত হয়। এদিকে, মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ মামলায় তদন্তের জন্য প্রসিকিউশনের পক্ষে আরও তিন মাস সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মহাখালীতে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে করা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৫ অক্টোবর দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে, নরসিংদীর একটি মামলায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য আরও তিন মাস সময় চান প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। পরে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। এ মামলায় আটজনের মধ্যে তিনজন গ্রেফতার রয়েছেন। অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে সাংবাদিক হত্যা মামলার জন্য দুই মাস সময় চান প্রসিকিউটর তারেক আবদুল্লাহ। পরে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। এ মামলায় সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদিক কাউসার দস্তগীর ও কনস্টেবল জসিমকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×