হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শারীরিকভাবে উন্নতি হওয়ায় ১৩ জন কেবিনে, ৬ জনের অবস্থা সংকটাপন্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ জুলাই – উত্তরায় মাইস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

দুর্ঘটনাটিতে বৃহস্পতিবার দিনের বেলায় চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে ডা. নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিকাল ৬ জনসহ ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদেরকে খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরবর্তীতে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।

পরিচালক বলেন, বৃহস্পতিবার ভারত থেকে চিকিৎসক দল এসেছেন। এছাড়া বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও জুমে মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি কোমলমতি এসব শিশুদের চিকিৎসার জন্য পুরো বিশ্ব থেকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে।

আজ দুপুরে সায়মন (১৮) নামে এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের দগ্ধ হয়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শারীরিকভাবে উন্নতি হওয়ায় ১৩ জন কেবিনে, ৬ জনের অবস্থা সংকটাপন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শারীরিকভাবে উন্নতি হওয়ায় ১৩ জন কেবিনে, ৬ জনের অবস্থা সংকটাপন্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ জুলাই – উত্তরায় মাইস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জনকে নেওয়া হয়েছে কেবিনে।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে ইনস্টিটিউটের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।দুর্ঘটনাটিতে বৃহস্পতিবার দিনের বেলায় চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে ডা. নাসির উদ্দিন বলেন, এখন পর্যন্ত ৪২ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ক্রিটিকাল ৬ জনসহ ৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় ১৩ জনকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। তাদেরকে খুব দ্রুতই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা চলছে। পরবর্তীতে তারা ফলোআপ চিকিৎসার জন্য আসবে।পরিচালক বলেন, বৃহস্পতিবার ভারত থেকে চিকিৎসক দল এসেছেন। এছাড়া বুধবার সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের সঙ্গে আজও মিটিং হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও জুমে মিটিং হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি কোমলমতি এসব শিশুদের চিকিৎসার জন্য পুরো বিশ্ব থেকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে।আজ দুপুরে সায়মন (১৮) নামে এক শিক্ষার্থীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে কোনো ধরনের দগ্ধ হয়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×