ঢাকা, ২৬ জুলাই – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ৯টা ১৫ মিনিটের দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করেন। এরপর ১০টা ২৬ মিনিটে ইনস্টিটিউট থেকে যমুনায় ফিরে আসেন তিনি।
আরও পড়ুন
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা আহতদের খোঁজ-খবর নেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কতৃপক্ষকে নির্দেশনা দেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ জুলাই ২০২৫




মন্তব্য করুন