কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৩০ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ একজন রোহিঙ্গা নারীকে আটক করেছে।
সোমবার (২৮ জুলাই) সকালে রামু ব্যাটালিয়নের অধীনস্থ গোয়ালিয়া চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি আটক করে।
সিএনজির যাত্রী নজুমা বেগম (৩৫), স্বামী- এবাদুল্লাহ, গ্রাম- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-০২, ব্লক নং- ডি- ০৪, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন।
জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!
পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে তার শরীরের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ ৬০ হাজার টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।




মন্তব্য করুন