হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

নাফনদীতে মাছ ধরার অজুহাতে জেলে ছদ্মবেশে মাদক পাচার কালে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অভিযানে একজনকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. শামসুল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মো. ভুলু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন। তিনি বলেন, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে জানা যায়, পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে বিপুল পরিমান মাদক চোরাচালান করবে।

পরিস্থিতির বিবেচনায় ২৮ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালি বিওপি’র টহল দল বিআরএম-১৯ হতে আনুমানিক ১ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া বেড়ীবাধে স্থানে অবস্থান করে।

এ সময় আনুমানিক আড়াই ঘন্টা পরে ২ জন জেলে সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং জেলের ছদ্মবেশে থাকা মোঃ শামসুল আলমকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যাক্তির ঘাড়ে ঝোলানো কালো রঙ্গের একটি ব্যাগের মধ্যে থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারকালে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: নাফনদীতে মাছ ধরার অজুহাতে জেলে ছদ্মবেশে মাদক পাচার কালে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অভিযানে একজনকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মো. শামসুল আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মো. ভুলু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন। তিনি বলেন, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপর থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে জানা যায়, পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে বিপুল পরিমান মাদক চোরাচালান করবে। পরিস্থিতির বিবেচনায় ২৮ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালি বিওপি’র টহল দল বিআরএম-১৯ হতে আনুমানিক ১ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া বেড়ীবাধে স্থানে অবস্থান করে। এ সময় আনুমানিক আড়াই ঘন্টা পরে ২ জন জেলে সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং জেলের ছদ্মবেশে থাকা মোঃ শামসুল আলমকে আটক করে। পরবর্তীতে আটক ব্যাক্তির ঘাড়ে ঝোলানো কালো রঙ্গের একটি ব্যাগের মধ্যে থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আটক আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×