হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন


মস্কো, ৩১ জুলাই – রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল দেশটির একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। তবে রোগীর সার্জারি করা চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে চালিয়ে গেছেন তাদের কাজ। নিজেদের সুরক্ষার পরিবর্তে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সংবাদমাধ্যমটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার সকালে এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও দুটি আফটারশক হয়, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রা এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।

চিকিৎসকরা যখন অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন ভূমিকম্পের মূল আঘাতটি ঠিক তখনই এসেছিল। কিন্তু তারা থেমে যাননি, বরং সবার আগে রোগীকে নিরাপদ রাখার চেষ্টা করেন। মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যান এবং অপারেশন সম্পন্ন করেন।

সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদের বাইরে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৩১ জুলাই – রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল দেশটির একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। তবে রোগীর সার্জারি করা চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে চালিয়ে গেছেন তাদের কাজ। নিজেদের সুরক্ষার পরিবর্তে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়।রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।সংবাদমাধ্যমটি জানায়, এই ঘটনাটি ঘটেছে কামচাটকা ক্রাই উপদ্বীপের একটি হাসপাতালে। বুধবার সকালে এই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণের মধ্যে আরও দুটি আফটারশক হয়, যার একটি ছিল ৬ দশমিক ৯ মাত্রা এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।চিকিৎসকরা যখন অপারেশনের একেবারে মাঝামাঝি পর্যায়ে ছিলেন ভূমিকম্পের মূল আঘাতটি ঠিক তখনই এসেছিল। কিন্তু তারা থেমে যাননি, বরং সবার আগে রোগীকে নিরাপদ রাখার চেষ্টা করেন। মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যান এবং অপারেশন সম্পন্ন করেন।সার্জারিটি সফলভাবে শেষ হয়েছে এবং রোগী এখন পুরোপুরি বিপদের বাইরে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×