হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ৩১ জুলাই – বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম হয়। যদিও টাইগার এই স্পিডস্টার সেই অভিযোগ অস্বীকার করেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। গতকাল (বুধবার) অবশেষে সেই বিষয়ের সমাধান হয়েছে।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ক্রিকেটার তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট সৌরভের কণ্ঠে, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’

পরে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা-চাচা এসে মুচলেকায় সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পরে পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়। (শুরুতে) ওইরকম পরিস্থিতি ছিল না। ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।’

এর আগে অভিযোগ ওঠার পর তাসকিন বলেছিলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ জুলাই – বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম হয়। যদিও টাইগার এই স্পিডস্টার সেই অভিযোগ অস্বীকার করেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। গতকাল (বুধবার) অবশেষে সেই বিষয়ের সমাধান হয়েছে।তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’ক্রিকেটার তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট সৌরভের কণ্ঠে, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’পরে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা-চাচা এসে মুচলেকায় সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পরে পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়। (শুরুতে) ওইরকম পরিস্থিতি ছিল না। ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।’এর আগে অভিযোগ ওঠার পর তাসকিন বলেছিলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×