কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় টেকনাফ থেকে পটিয়াগামী একটি ট্রাক থামানো হয়। ট্রাকের চালক চট্টগ্রাম ভূজপুরের মৃত মো. নুর আহম্মদের পুত্র মো. আব্দুল কাশেম (৫৭) এবং চালকের সহযোগী চট্রগ্রামের পটিয়ার মৃত ছাবের আহম্মদের পুত্র মো. নুরুল হক (৫৮) কে সন্দেহ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে গাড়ির হেডলাইট কভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা




মন্তব্য করুন