নাটোর, ০৪ আগস্ট – নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদামে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাতে স্থানীয় এনএসআই সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে। পরে তাকে গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু
আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, প্রতারক নাজমুল নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ‘খাবাবর অনুপযোগী চাল কেনা’র অভিযোগ তোলেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ভুয়া চিঠি দেখিয়ে তিনি ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের ভয় দেখান।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন কথিত এনএসআই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি মীমাংসার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। সন্দেহ হলে তিনি জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ আগস্ট ২০২৫




মন্তব্য করুন