হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, কয়েকটি গাড়িও ভাঙচুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন


কলকাতা, ০৫ আগস্ট – কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ। আর এই অভিযোগ তির তৃণমূলের দিকে। এই ঘটনায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু। ওসি ঘোকসাডাঙা, আইসি (IC) মওয়রাপড়ার কাছে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, এগারো পাতার অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু।

বস্তুত, এ দিন কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। সেই অভিযানে যাওয়ার পথে বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কীভাবে Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা? তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “ভাল কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, তাই প্রাণে রক্ষা। আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহর সামনে দাঁড়াতেন।” এই ঘটনার খবর পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

শুধু তাই নয়, আজ শুভেন্দু অধিকারীর উপর হামলার খবর ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। জায়গায়-জায়গায় বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হন। কলকাতার মৌলালির মোড়ে বিক্ষোভ দেখানো থেকে বেহালা ১৪ নম্বর ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে সোনারপুর মোড়ে মিছিল করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। এরপর মোড় অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।

এর পাশাপাশি জেলাগুলিতেও বিক্ষোভ প্রদর্শন চলে। ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টা খানেক ধূপগুড়ি চৌপথি এলাকায় রাস্তা অবরোধ করে বসে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বনগাঁর দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে শতাধিক কর্মী এদিন হাবরা স্টেশন রোডের মুখে যশোর রোডের উপর বিক্ষোভ কর্মসূচি করেন। আবার ঘাটালে রাজ্য সড়ক অবরোধ মন্ত্রী উদয়ন গুহর ছবিতে জুতা মেরে ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বিজেপি।

সূত্র: টিভি নাইন
এনএন/ ০৫ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, কয়েকটি গাড়িও ভাঙচুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, কয়েকটি গাড়িও ভাঙচুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৫ আগস্ট – কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ। আর এই অভিযোগ তির তৃণমূলের দিকে। এই ঘটনায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু। ওসি ঘোকসাডাঙা, আইসি (IC) মওয়রাপড়ার কাছে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, এগারো পাতার অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু।বস্তুত, এ দিন কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। সেই অভিযানে যাওয়ার পথে বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কীভাবে Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা? তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “ভাল কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, তাই প্রাণে রক্ষা। আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহর সামনে দাঁড়াতেন।” এই ঘটনার খবর পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত।শুধু তাই নয়, আজ শুভেন্দু অধিকারীর উপর হামলার খবর ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। জায়গায়-জায়গায় বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হন। কলকাতার মৌলালির মোড়ে বিক্ষোভ দেখানো থেকে বেহালা ১৪ নম্বর ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে সোনারপুর মোড়ে মিছিল করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। এরপর মোড় অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।এর পাশাপাশি জেলাগুলিতেও বিক্ষোভ প্রদর্শন চলে। ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টা খানেক ধূপগুড়ি চৌপথি এলাকায় রাস্তা অবরোধ করে বসে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বনগাঁর দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে শতাধিক কর্মী এদিন হাবরা স্টেশন রোডের মুখে যশোর রোডের উপর বিক্ষোভ কর্মসূচি করেন। আবার ঘাটালে রাজ্য সড়ক অবরোধ মন্ত্রী উদয়ন গুহর ছবিতে জুতা মেরে ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বিজেপি।সূত্র: টিভি নাইনএনএন/ ০৫ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×