হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট শুল্ক ৫০ শতাংশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৬ আগস্ট – রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।

দেশটির সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে; যা চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।

বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে, আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক (কোনও পণ্যের ওপর সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারের শুল্ক) আরোপ করা প্রয়োজন।’’

ভারতের ওপর জরিমানা শুল্ক আরোপের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার ৪৮ ঘণ্টা আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। গত এপ্রিল মাসে একাধিক মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি। তবে তখন আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা স্থগিত রাখা হয়।

ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি; যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।

ট্রাম্পের এই সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও আছে।’’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট শুল্ক ৫০ শতাংশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট শুল্ক ৫০ শতাংশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৬ আগস্ট – রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে।ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।দেশটির সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে; যা চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে, আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক (কোনও পণ্যের ওপর সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারের শুল্ক) আরোপ করা প্রয়োজন।’’ভারতের ওপর জরিমানা শুল্ক আরোপের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার ৪৮ ঘণ্টা আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। গত এপ্রিল মাসে একাধিক মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি। তবে তখন আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা স্থগিত রাখা হয়।ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি; যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।ট্রাম্পের এই সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও আছে।’’সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×