ঢাকা, ০৮ আগস্ট – রাজধানীসহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু আরও বেশি সক্রিয় হওয়ায় বৃষ্টি সারা দিনই থাকতে পারে। আগামী চারদিন এই বৃষ্টি ঝরতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার (৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এই তথ্য জানিয়েছেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এই বৃষ্টি আজ মোটামুটি সারা দিনই থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে। দুপুরের পর থেকে একটু কমে আসতে পারে।
আরও জানা গেছে, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারি বৃষ্টি হতে পারে।
কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।




মন্তব্য করুন