হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:০০ অপরাহ্ন


ঢাকা, ০৮ আগস্ট – অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত ‘লাল জুলাইয়ের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না, যে সময়ে পুলিশ বাদি হয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে গুম করেছিল, হত্যা করেছিল। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই অমোঘ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তাই জুলাই অভ্যুত্থানের জাতীয় বীরদেরকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আজীবন। আমাদেরকে বীরদের স্মরণে পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিনা অপরাধে কাউকে জেলে যেতে হবে না। কেউ যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীররা আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছেন।

‘চব্বিশ-একাত্তর-বায়ান্ন, হারতে দেব না কখনও’ স্লোগানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২০২৪ সালের ধারাবাহিকতায় এবছরও সাধারণ সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজ আয়োজন করে ‘লাল জুলাইয়ের কবিতা-২০২৫’।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ আগস্ট – অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না।শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত ‘লাল জুলাইয়ের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না, যে সময়ে পুলিশ বাদি হয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে গুম করেছিল, হত্যা করেছিল। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই অমোঘ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তাই জুলাই অভ্যুত্থানের জাতীয় বীরদেরকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আজীবন। আমাদেরকে বীরদের স্মরণে পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, আগামীর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিনা অপরাধে কাউকে জেলে যেতে হবে না। কেউ যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীররা আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছেন।‘চব্বিশ-একাত্তর-বায়ান্ন, হারতে দেব না কখনও’ স্লোগানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২০২৪ সালের ধারাবাহিকতায় এবছরও সাধারণ সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজ আয়োজন করে ‘লাল জুলাইয়ের কবিতা-২০২৫’। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×