হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন


ঢাকা, ১০ আগস্ট – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ আগস্ট) রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

মির্জা ফখরুল বলেন, একটি গণমাধ্যমে নাম প্রকাশ না করে একজন সাবেক সচিবকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে— আটজন উপদেষ্টা নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। এটি সম্পূর্ণভাবে আমাদের (বিএনপির) বক্তব্য নয় এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও স্পষ্ট করে বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে সম্মান করে এবং তাদের সততার ওপর আস্থা রাখে। ওই অভিযোগ যদি কোনো সাবেক সচিব করে থাকেন, তা তার ব্যক্তিগত মতামত, যার দায় সম্পূর্ণভাবে তার নিজের।

এর আগে, ওই দিন ঢাকার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি এবং ব্যবস্থা না নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ আগস্ট – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও সৎ চরিত্রের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (৯ আগস্ট) রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল বলেন, একটি গণমাধ্যমে নাম প্রকাশ না করে একজন সাবেক সচিবকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে— আটজন উপদেষ্টা নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। এটি সম্পূর্ণভাবে আমাদের (বিএনপির) বক্তব্য নয় এবং এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।তিনি আরও স্পষ্ট করে বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে সম্মান করে এবং তাদের সততার ওপর আস্থা রাখে। ওই অভিযোগ যদি কোনো সাবেক সচিব করে থাকেন, তা তার ব্যক্তিগত মতামত, যার দায় সম্পূর্ণভাবে তার নিজের।এর আগে, ওই দিন ঢাকার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি এবং ব্যবস্থা না নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×