হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ১০ আগস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাট পাড়া এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (১০ আগস্ট) ভোর ৫টায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল ধলঘাট পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানোর উদ্যোগ নেয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ভোর রাতে চালানো এই অতর্কিত অভিযানে সন্ত্রাসীরা সতর্ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ড সদস্যরা আস্তানাটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করে।

জব্দকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাট পাড়া এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার (১০ আগস্ট) ভোর ৫টায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল ধলঘাট পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানোর উদ্যোগ নেয়। ভোর রাতে চালানো এই অতর্কিত অভিযানে সন্ত্রাসীরা সতর্ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা আস্তানাটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনলা বন্দুক ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করে। জব্দকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×