হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন


ঢাকা, ১২ আগস্ট – আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে, গত ৭ আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ৩০০-৪০০ জন অংশ নেন। সেখানে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয়– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে কর্মীরা ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ আগস্ট – আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন আদালতে আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।এর আগে, গত ৭ আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ৩০০-৪০০ জন অংশ নেন। সেখানে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পনা করা হয়– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে কর্মীরা ঢাকায় সমবেত হয়ে শাহবাগ মোড় দখল করবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×