হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, ওই ব্যক্তি মেট্রোরেলে ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় স্টেশনে নেমে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজাদ আরও বলেন, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার ঢামেক হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, ওই ব্যক্তি মেট্রোরেলে ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় স্টেশনে নেমে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজাদ আরও বলেন, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার ঢামেক হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×