হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার মিসর-জর্ডানের একাংশকে নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন


তেলআবিব, ১৩ আগস্ট – মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ রয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

ইসরায়েলি সংবাদমাধ্যম-এর বরাতে জানা যায়, ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে ‘অত্যন্ত’ সংযুক্ত। এই দৃষ্টিভঙ্গির আওতায় বর্তমান ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন, জর্ডান ও মিশরের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল, যিনি এক সময় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থি সদস্য ছিলেন, তিনি নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দিয়েছেন। ওই তাবিজে ‘প্রতিশ্রুত ভূমির মানচিত্র’ তথা বৃহত্তর ইসরায়েলের চিত্র আঁকা ছিল।

এ নিয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ধারণার সঙ্গে সংযুক্ত কিনা। জবাবে তিনি বলেন, ‘অনেক বেশি।’ তিনি আরও বলেন, আপনি যদি জিজ্ঞাসা করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন আছে কিনা—তবে তার উত্তর হলো হ্যাঁ।

ইসরায়েলের অনেক ইহুদি বিশেষ করে উগ্র ইহুদিবাদীরা এই অঞ্চলটিকে ‘এরিটজ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের পবিত্র ভূমি’ বলে মনে করে, যা কিনা ইসরায়েলের বর্তমান সীমানা থেকেও অনেক বড় একটি ভৌগলিক এলাকা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার মিসর-জর্ডানের একাংশকে নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার মিসর-জর্ডানের একাংশকে নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেলআবিব, ১৩ আগস্ট – মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ রয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু।ইসরায়েলি সংবাদমাধ্যম-এর বরাতে জানা যায়, ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে ‘অত্যন্ত’ সংযুক্ত। এই দৃষ্টিভঙ্গির আওতায় বর্তমান ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন, জর্ডান ও মিশরের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল, যিনি এক সময় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থি সদস্য ছিলেন, তিনি নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দিয়েছেন। ওই তাবিজে ‘প্রতিশ্রুত ভূমির মানচিত্র’ তথা বৃহত্তর ইসরায়েলের চিত্র আঁকা ছিল।এ নিয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ধারণার সঙ্গে সংযুক্ত কিনা। জবাবে তিনি বলেন, ‘অনেক বেশি।’ তিনি আরও বলেন, আপনি যদি জিজ্ঞাসা করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন আছে কিনা—তবে তার উত্তর হলো হ্যাঁ।ইসরায়েলের অনেক ইহুদি বিশেষ করে উগ্র ইহুদিবাদীরা এই অঞ্চলটিকে ‘এরিটজ ইসরায়েল’ বা ‘ইসরায়েলের পবিত্র ভূমি’ বলে মনে করে, যা কিনা ইসরায়েলের বর্তমান সীমানা থেকেও অনেক বড় একটি ভৌগলিক এলাকা।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৩ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×