হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন


রাজবাড়ী, ১৪ আগস্ট – রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রাজবাড়ী সদর থানার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি বলেন, পাংশা মডেল থানার রিকুইজিশনের প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সদর থানায় তার নামে কোনো মামলা নেই।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, পাংশা মডেল থানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/ ১৫(৩) ধারায় মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারে সন্দিগ্ধ আসামি। মামলা নং-৫, তাং- ০৯-০২-২০২৫। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক আব্দুল গণি।

তিনি আরও বলেন, মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রাজবাড়ী, ১৪ আগস্ট – রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রাজবাড়ী সদর থানার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি বলেন, পাংশা মডেল থানার রিকুইজিশনের প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে সদর থানায় তার নামে কোনো মামলা নেই।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, পাংশা মডেল থানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/ ১৫(৩) ধারায় মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারে সন্দিগ্ধ আসামি। মামলা নং-৫, তাং- ০৯-০২-২০২৫। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক আব্দুল গণি।তিনি আরও বলেন, মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এক সময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে পরিচিত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×