হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামিনে মুক্তি পেলেন আ.লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন


ঢাকা, ১৪ আগস্ট – আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ একাধিক মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর সবগুলো মামলায় জামিন সম্পন্ন হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিনের কাগজ যাচাই শেষে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার পাহারায় থাকা কারারক্ষীও সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

গত ৫ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় গুরুতর অবস্থায় তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম-১ আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৪ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জামিনে মুক্তি পেলেন আ.লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামিনে মুক্তি পেলেন আ.লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ আগস্ট – আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ একাধিক মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পাওয়ার পর সবগুলো মামলায় জামিন সম্পন্ন হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামিনের কাগজ যাচাই শেষে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার পাহারায় থাকা কারারক্ষীও সরিয়ে নেওয়া হয়।গত ৫ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় গুরুতর অবস্থায় তাকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম-১ আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৪ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×