হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১১:১১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলী প্রকাশ মাহাদুকে (৫০) গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামি টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এড়াতে নিজের এলাকা মিঠাপানির ছড়া পরিবর্তন করে পাশের ইউনিয়ন বাহারছড়ার নোয়াখালী পাড়াতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার মো. আলী প্রকাশ মাহাদুর বিরুদ্ধে ৮ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারের পর তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল ২০২২, ১১:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলী প্রকাশ মাহাদুকে (৫০) গ্রেফতার করেছে। গ্রেফতার আসামি টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এড়াতে নিজের এলাকা মিঠাপানির ছড়া পরিবর্তন করে পাশের ইউনিয়ন বাহারছড়ার নোয়াখালী পাড়াতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার মো. আলী প্রকাশ মাহাদুর বিরুদ্ধে ৮ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। গ্রেফতারের পর তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×