হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের এক এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে কাজ পেয়েছে।

অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে।

দুদক জানায়, প্রাথমিক বিশ্লেষণে ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকিউরমেন্ট সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – ওয়াকিটকি কেনায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের এক এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, দরপত্রের শর্ত অনুযায়ী পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে কাজ পেয়েছে।অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এবং প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে।দুদক জানায়, প্রাথমিক বিশ্লেষণে ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকিউরমেন্ট সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×