মাদারীপুর, ১৮ আগস্ট – মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ভোরে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
ঘটনাটি নিশ্চিত করেছেন মাদারীপুরের শিবচর থানার ওসি রকিবুল ইসলাম।
জানা যায়, নিহত মাওলানা আব্দুর রহমান বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।
পরিবারের বরাতে স্থানীয়রা জানান, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন