হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার বালুখালীতে পাকা দালানে বন বিভাগের উচ্ছেদ অভিযান

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছতলা এলাকায় বন বিভাগের জায়গায় স্থানীয় নুরুল হকের নির্মাণাধীন একটি দালানে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

এসময় কাজের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের পর বন মামলা দেওয়া হয়েছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে অভিযানটি চালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তারা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন বিভাগের রিজার্ভ জায়গায় নামে-বেনামে একাধিক দালান তৈরি করেছে নুরুল হক। এবার প্রাথমিকভাবে তার মরাগাছতলাস্থ দালানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

রেঞ্জ কর্মকর্তা জানান, দালানের মালিক নুরুল হকের বিরুদ্ধে বন মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে পুরো দালানটি উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে থাইংখালীর বিট কর্মকর্তা বিকাশ দাশ, দোছড়ির বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার বালুখালীতে পাকা দালানে বন বিভাগের উচ্ছেদ অভিযান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার বালুখালীতে পাকা দালানে বন বিভাগের উচ্ছেদ অভিযান

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছতলা এলাকায় বন বিভাগের জায়গায় স্থানীয় নুরুল হকের নির্মাণাধীন একটি দালানে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। এসময় কাজের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের পর বন মামলা দেওয়া হয়েছে বাড়ির মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে অভিযানটি চালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তারা। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন বিভাগের রিজার্ভ জায়গায় নামে-বেনামে একাধিক দালান তৈরি করেছে নুরুল হক। এবার প্রাথমিকভাবে তার মরাগাছতলাস্থ দালানটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা জানান, দালানের মালিক নুরুল হকের বিরুদ্ধে বন মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশ পেলে পুরো দালানটি উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। উচ্ছেদ অভিযানে থাইংখালীর বিট কর্মকর্তা বিকাশ দাশ, দোছড়ির বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×