হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেনিনে সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত অন্তত ২৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন


পর্তো নোভো, ১৯ আগস্ট – বেনিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকর্মীরা মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। সপ্তাহান্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি বাস সেতু থেকে পড়ে উয়েমে নদীতে ডুবে যায়। এখনো অনেক নিখোঁজ রয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল স্থানীয় বিপ রেডিওকে জানান, পানিতে ডুবে থাকা বাসটি উদ্ধারের পর এর ভেতর থেকে ২৩টি মরদেহ এবং নদী থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে রবিবার পাওয়া এক মরদেহ যোগ হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এ ছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন আবদেল আজিজ। অন্যদিকে মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা।

নাগরিক সুরক্ষা সংস্থার নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং ১৬ জন নিখোঁজ আছে।

পরিচালক বলেছেন, বাসটি সরাসরি পানিতে পড়ে। কিন্তু সঙ্গে সঙ্গে পুরোটা ডুবে যায়নি। যারা সাঁতার জানত তারা বের হতে পেরেছে। যারা সাঁতার জানত না এবং পালাতে চেষ্টা করেছিল তারা সম্ভবত ডুবে গেছে, মরদেহগুলো হয়তো কিছুটা দূরে ভেসে গেছে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেনিনে সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত অন্তত ২৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেনিনে সেতু থেকে নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত অন্তত ২৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] পর্তো নোভো, ১৯ আগস্ট – বেনিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকর্মীরা মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। সপ্তাহান্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি বাস সেতু থেকে পড়ে উয়েমে নদীতে ডুবে যায়। এখনো অনেক নিখোঁজ রয়েছে।পশ্চিম আফ্রিকার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল স্থানীয় বিপ রেডিওকে জানান, পানিতে ডুবে থাকা বাসটি উদ্ধারের পর এর ভেতর থেকে ২৩টি মরদেহ এবং নদী থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে রবিবার পাওয়া এক মরদেহ যোগ হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।এ ছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন আবদেল আজিজ। অন্যদিকে মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা।নাগরিক সুরক্ষা সংস্থার নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং ১৬ জন নিখোঁজ আছে।পরিচালক বলেছেন, বাসটি সরাসরি পানিতে পড়ে। কিন্তু সঙ্গে সঙ্গে পুরোটা ডুবে যায়নি। যারা সাঁতার জানত তারা বের হতে পেরেছে। যারা সাঁতার জানত না এবং পালাতে চেষ্টা করেছিল তারা সম্ভবত ডুবে গেছে, মরদেহগুলো হয়তো কিছুটা দূরে ভেসে গেছে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×