হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে শ্যামলী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, বুধবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যাত্রীবেশে এক ব্যক্তি শ্যামলী পরিবহনের বাসযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলেন এবং তাঁর কাছে মাদকদ্রব্য রয়েছে। খবর পেয়ে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি অভিযানিক দল রামুর উত্তর মিঠাছড়ির উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

পরে চট্টগ্রাম থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়তলীর বাসিন্দা, পিতা মো. আব্দুল লতিফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেছেন, তিনি সীমান্ত এলাকা থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে শ্যামলী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে শ্যামলী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। র‌্যাব জানায়, বুধবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যাত্রীবেশে এক ব্যক্তি শ্যামলী পরিবহনের বাসযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলেন এবং তাঁর কাছে মাদকদ্রব্য রয়েছে। খবর পেয়ে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি অভিযানিক দল রামুর উত্তর মিঠাছড়ির উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে চট্টগ্রাম থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়তলীর বাসিন্দা, পিতা মো. আব্দুল লতিফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেছেন, তিনি সীমান্ত এলাকা থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×