হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন


ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।

জাহানারার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত সমস্যার কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

সত্তর ও আশির দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জাহানারা ভূঁইয়া। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন জাহানারা। পরে আশির দশকে ‘সৎ মা’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন চরিত্রাভিনেত্রী হিসেবে।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। শুধু অভিনয়েই নয়, নির্মাণ ও প্রযোজনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত ছবির মধ্যে ‘সিঁদুর নিওনা মুছে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

অভিনয়, নির্মাণ আর গীত রচনায় সমান সাফল্যের কারণে তিনি চলচ্চিত্র অঙ্গনে ছিলেন এক অনন্য নাম।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।জাহানারার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিসজনিত সমস্যার কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।সত্তর ও আশির দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জাহানারা ভূঁইয়া। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন জাহানারা। পরে আশির দশকে ‘সৎ মা’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন চরিত্রাভিনেত্রী হিসেবে।চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। শুধু অভিনয়েই নয়, নির্মাণ ও প্রযোজনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত ছবির মধ্যে ‘সিঁদুর নিওনা মুছে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।অভিনয়, নির্মাণ আর গীত রচনায় সমান সাফল্যের কারণে তিনি চলচ্চিত্র অঙ্গনে ছিলেন এক অনন্য নাম। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×