ঢাকা, ২৬ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে তারা ঢাকা ছাড়বেন।
মঙ্গলবার সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
প্রতিনিধি দলে থাকছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, আজ রাতে পাঁচ দিনের জন্য এনসিপির আট সদস্যের একটি টিম চীন যাচ্ছেন। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এনসিপির নেতারা জানান, চীন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
চীন সফর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ আগস্ট ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আজ চীন সফরে যাচ্ছেন এনসিপির ৮ নেতা first appeared on DesheBideshe.




মন্তব্য করুন