হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের নাফনদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

নাফ নদী থেকে আবারও আরাকান আর্মি ট্রলার সহ ১১ জেলেকে আটক করে নিয়ে গেছে।এদের মধ্যে ৫ জন বাংলাদেশি বাকি ৬ জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২৬ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাহ পরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি।

তিনি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে ট্রলার সহ ১১ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে ৫  জন বাংলাদেশি জেলে বাকি ৬ জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।

এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলার সহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যাওয়ার পর থেকে এখনো তাদেরকে ছেড়ে দেয়নি।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

তিনি আরও বলেন, নাফনদী বা সাগরে বার বার আরাকান আর্মির কারনে জেলেরা ভয় ও আতঙ্কে থাকেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে জেনেছি আবারও আরাকান আর্মির হাতে ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সম্যসা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদেরকে মাছ ধরার সময় সর্তক থাকতে হবে, জেলেরা যেনো কোন মতে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে।

উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে ৩৮ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে এখনো তারা ছাড়া পায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফের নাফনদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের নাফনদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
Print Image
নাফ নদী থেকে আবারও আরাকান আর্মি ট্রলার সহ ১১ জেলেকে আটক করে নিয়ে গেছে।এদের মধ্যে ৫ জন বাংলাদেশি বাকি ৬ জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে। মঙ্গলবার ( ২৬ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাহ পরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি। তিনি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে ট্রলার সহ ১১ জেলেকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে ৫  জন বাংলাদেশি জেলে বাকি ৬ জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে। এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলার সহ ১২ জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যাওয়ার পর থেকে এখনো তাদেরকে ছেড়ে দেয়নি। তিনি আরও বলেন, নাফনদী বা সাগরে বার বার আরাকান আর্মির কারনে জেলেরা ভয় ও আতঙ্কে থাকেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরের দিকে জেনেছি আবারও আরাকান আর্মির হাতে ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সম্যসা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদেরকে মাছ ধরার সময় সর্তক থাকতে হবে, জেলেরা যেনো কোন মতে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে। উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে ৩৮ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে এখনো তারা ছাড়া পায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×