হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ থেকে ট্রলারে আসছিলো ইয়াবা, তেলের ড্রামে লুকিয়ে রাখা ইয়াবাসহ আটক ৯, মুলহোতা পলাতক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। তাদের দাবি, আটক ৯ জনই মাদক কারবারি। আর পাচারকাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

আটকরা হল: আব্বাস উদ্দিন (৪৮), মোঃ আবু তাহের (৪২), মোঃ ফিরোজ (৩৮), মোঃ মোস্তাক আহাম্মদ (৪০), মোঃ নবী হোসেন (৩৮), মোঃ শাহাব উদ্দিন (৫৫), মোঃ সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রঃ কালু (৭০)।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে বিজিবি।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

“পরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে থামানো হয়। এরপর ট্রলার হতে তেলের ড্রামের ভিতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রলারটি জব্দ করা সহ ৯ জনকে আটক করা হয়।”

আ. ম. ফারুক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন; যার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। আটকরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে বলে জানান। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফ থেকে ট্রলারে আসছিলো ইয়াবা, তেলের ড্রামে লুকিয়ে রাখা ইয়াবাসহ আটক ৯, মুলহোতা পলাতক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ থেকে ট্রলারে আসছিলো ইয়াবা, তেলের ড্রামে লুকিয়ে রাখা ইয়াবাসহ আটক ৯, মুলহোতা পলাতক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫। তাদের দাবি, আটক ৯ জনই মাদক কারবারি। আর পাচারকাজে ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়। আটকরা হল: আব্বাস উদ্দিন (৪৮), মোঃ আবু তাহের (৪২), মোঃ ফিরোজ (৩৮), মোঃ মোস্তাক আহাম্মদ (৪০), মোঃ নবী হোসেন (৩৮), মোঃ শাহাব উদ্দিন (৫৫), মোঃ সেলিম (৬৮), জাফর আলম (৬৩) ও আবুল কালাম প্রঃ কালু (৭০)। কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, টেকনাফ থেকে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে মাছ ধরার ট্রলারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে বিজিবি। “পরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে থামানো হয়। এরপর ট্রলার হতে তেলের ড্রামের ভিতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ট্রলারটি জব্দ করা সহ ৯ জনকে আটক করা হয়।” আ. ম. ফারুক বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন; যার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। আটকরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন পথে তাদের মাদকদ্রব্য পাচার করে আসছে বলে জানান। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×