কক্সবাজারের উখিয়ার মনখালী সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্হানীয়রা।
নিহত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা গ্রামের নাজির হোছনের পুত্র নাজমুল হোসেন সায়েম (বাবু)।
গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করেন।
স্হানীয় বাসিন্দা সৈয়দ আহমদ বলেন শুক্রবার সকালে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে ছিল। এর মধ্যে দুইজন পানিতে ভেসে যাই। এরমধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছি। বাকী একজন খোঁজে পাওয়া যায়নি।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
শনিবার সকাল দশটার দিকে মনখালী বাঘঘোনা জামে মসজিদ মাঠপ্রাঙ্গনে নিহত সায়েমের জানাযা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় চলছে এলাকায় শোকের মাতম।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়া উদ্দিন মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেছেন একজনের মরদেহ পাওয়া গেছে। বাকী একজনের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন