কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ এলাকায় এ অভিযান চালায়। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে উত্তর বাহারছড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।




মন্তব্য করুন