হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন


ঢাকা, ০১ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যান। এ সময় নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে সকাল পৌনে ১০টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

ঢামেক সূত্রে জানা গেছে, নুরুল হক নুরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে আলোচনার সময় সাখাওয়াত হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় ঢামেকের পরিচালকসহ হাসপাতালের কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক উপস্থিত ছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো সংকটমুক্ত নয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই কাম্য নয়।

উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুর বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যান। এ সময় নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে সকাল পৌনে ১০টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন তিনি।ঢামেক সূত্রে জানা গেছে, নুরুল হক নুরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে আলোচনার সময় সাখাওয়াত হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় ঢামেকের পরিচালকসহ হাসপাতালের কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক উপস্থিত ছিলেন।হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো সংকটমুক্ত নয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই কাম্য নয়।উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুর বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×