ঢাকা, ০২ সেপ্টেম্বর – ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দানকারী মো. ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার ধামরাই পৌরশহরের কচমচ এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৮টার দিকে ধামরাই পৌরশহরের কচমচ এলাকায় চেকপোস্টে পুলিশ একটি সাদা প্রাইভেট থামায়। তখন ফরিদ নামে এক ব্যক্তি গাড়ী থেকে নেমে নিজেকে এনএসআই বলে পরিচয় দেয়। এরপর তার কাছে তার আইডি-কার্ড দেখতে চাইলে তিনি একটি কার্ড দেখায়। পুলিশ আইডি কার্ডটি যাচাই-বাছাই করে দেখে কার্ডটি সঠিক নয়। পরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসেন। এরপর বিষয়টি নিয়ে এনএসআই হেড অফিসে যোগাযোগ করা হলে তারা বলে এই নামে কোন লোক নাই।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন