হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন


ঢাকা, ০৩ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

ঘণ্টাখানেক পরে মাগরিবের আগেই সড়ক ছেড়ে দেন তারা। পরে ধীরে ধীরে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।

জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, সড়ক বন্ধ করে কর্মসূচি পালন করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পল্টন মোড়ের চারদিকে রাস্তা রয়েছে। তবে, মাগরিবের আগেই তারা সড়ক ছেড়ে দেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ সেপ্টেম্বর – গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।ঘণ্টাখানেক পরে মাগরিবের আগেই সড়ক ছেড়ে দেন তারা। পরে ধীরে ধীরে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, সড়ক বন্ধ করে কর্মসূচি পালন করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পল্টন মোড়ের চারদিকে রাস্তা রয়েছে। তবে, মাগরিবের আগেই তারা সড়ক ছেড়ে দেন।সূত্র: জাগো নিউজএনএন/ ০৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×