হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ মাসে ১১৩২৩ গ্রেপ্তার ও ৫৫৫৮ মামলা নিষ্পত্তি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন


ঢাকা, ০৫ সেপ্টেম্বর – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ১১ হাজার ৩২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একইসময়ে ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৭৬৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ৯৬৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫১৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা ও ৩২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

এছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগ ১ হাজার ৬৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭২৫টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একইসময়ে ডিএমপির গুলশান বিভাগ ১ হাজার ৩৪৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৪০টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লাখ ৯ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।।

আতাউল হক আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৮৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫০৫টি মামলা রুজু করে। তাদেরকে ২ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ মাসে ১১৩২৩ গ্রেপ্তার ও ৫৫৫৮ মামলা নিষ্পত্তি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ মাসে ১১৩২৩ গ্রেপ্তার ও ৫৫৫৮ মামলা নিষ্পত্তি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ সেপ্টেম্বর – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে চলতি বছরের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ১১ হাজার ৩২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একইসময়ে ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত ৭৬৮ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ৯৬৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫১৮ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা জরিমানা ও ৩২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।এছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগ ১ হাজার ৬৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭২৫টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লাখ ৩৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। একইসময়ে ডিএমপির গুলশান বিভাগ ১ হাজার ৩৪৪ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৪০টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লাখ ৯ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।।আতাউল হক আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৮৭৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫০৫টি মামলা রুজু করে। তাদেরকে ২ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা ও ৪০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×