হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ সেপ্টেম্বর – শিক্ষাজীবনে ঠিকমতো পড়াশোনা করলে এবং নীতি- নৈতিকতা শিখলে জীবন সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো, সঙ্গে নীতি-নৈতিকতা আত্মস্থ করো, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে। ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

শনিবার (৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘চতুর্থ জাতীয় ইকো কার্নিভ্যাল, ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন একসময় পৃথিবীতে রয়েছি, যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন একসময় আমাদের ভোগবাদিতা এমন পর্যায়ে চলে গেছে যে, আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এ ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এ আয়োজন।

সি আর আবরার বলেন, স্কুল শুধু জ্ঞানার্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার দিকেও তোমাদের সচেতন হতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ সেপ্টেম্বর – শিক্ষাজীবনে ঠিকমতো পড়াশোনা করলে এবং নীতি- নৈতিকতা শিখলে জীবন সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবনকে তোমরা ব্রত হিসেবে গ্রহণ করো। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো, সঙ্গে নীতি-নৈতিকতা আত্মস্থ করো, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে। ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।শনিবার (৬ সেপ্টেম্বর) পুরান ঢাকার সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘চতুর্থ জাতীয় ইকো কার্নিভ্যাল, ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন একসময় পৃথিবীতে রয়েছি, যখন নানা রকমের সমস্যায় পৃথিবী জর্জরিত। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন একসময় আমাদের ভোগবাদিতা এমন পর্যায়ে চলে গেছে যে, আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এ ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে। এ অবস্থা আমাদের পরবর্তী প্রজন্মের জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলবে। এ বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার প্রয়াসই হলো আমাদের আজকের এ আয়োজন।সি আর আবরার বলেন, স্কুল শুধু জ্ঞানার্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার দিকেও তোমাদের সচেতন হতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×