আবুজা, ০৭ সেপ্টেম্বর – নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার গভীর রাতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামের পাশাপাশি সামরিক ঘাঁটিতেও আঘাত হানে বোকো হারাম এবং অন্তত পাঁচ সেনা নিহত হন।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
নাইজেরীয় বিমানবাহিনী জানায়, খবর পাওয়ার পরপরই বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বোকো হারাম সদস্যকে হত্যা করা হয়। দারুল জামাল গ্রামটি নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তে অবস্থিত এবং কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি বাসিন্দারা ফিরে এসেছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত ২০টি ঘরবাড়ি ও ১০টি যাত্রীবাহী বাস ধ্বংস হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শহর পুনর্গঠনে কাজ করা অন্তত ১৩ জন চালক ও শ্রমিককেও হত্যা করেছে বোকো হারামের সদস্যরা।




মন্তব্য করুন