হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন


ঠাকুরগাঁও, ০৭ সেপ্টেম্বর – জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি মঞ্চসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না। তবে উদ্বিগ্ন কিছু রাজনৈতিক ব্যক্তি বা দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সেই দুরাভিসন্ধিতে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা অরাজনৈতিক ও গণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কাজ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া, সেই ঠাকুরগাঁও বিএনপি আবার উজ্জীবিত হয়েছে এবং সবকিছুকে অতিক্রম করে তরুণদেরকে সঙ্গে নিয়ে আগামীকালের সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি বিশ্বাস করি এই সম্মেলন সফল হবে এবং ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্তের সৃষ্টি করবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ০৭ সেপ্টেম্বর – জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার সন্ধ্যায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি মঞ্চসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না। তবে উদ্বিগ্ন কিছু রাজনৈতিক ব্যক্তি বা দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সেই দুরাভিসন্ধিতে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা অরাজনৈতিক ও গণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কাজ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া, সেই ঠাকুরগাঁও বিএনপি আবার উজ্জীবিত হয়েছে এবং সবকিছুকে অতিক্রম করে তরুণদেরকে সঙ্গে নিয়ে আগামীকালের সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি বিশ্বাস করি এই সম্মেলন সফল হবে এবং ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্তের সৃষ্টি করবে।এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×