হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন


কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরও পরিস্থিতি খারাপ থাকায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় রাত ১০টার দিকে সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নেন।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস-আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। দিন গড়িয়ে রাত আসলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এমন অবস্থায় রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। ওই সময় তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করার আহ্বান জানান।

সেনাপ্রধানের ভাষণের পর দেশটির সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পর সেনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিভিন্ন মন্ত্রীদের বাসায় হামলা চালান বিক্ষোভকারীরা। তারা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার ও তার স্ত্রীকে মারধর করেন। এতে শের বাহাদুর গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে সেনাবাহিনী এসে উদ্ধার করে। বিক্ষোভকারীরা আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতেও হামলা করেন। তারা ঝালনাথের বাড়িতে আগুন দেন। ওই সময় বাড়ির ভেতর ছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। তিনি আগুনে দগ্ধ হয়ে নিহত হন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরও পরিস্থিতি খারাপ থাকায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় রাত ১০টার দিকে সেনারা বিভিন্ন জায়গায় অবস্থান নেন।এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট, অফিস-আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। দিন গড়িয়ে রাত আসলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।এমন অবস্থায় রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। ওই সময় তিনি বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগ করার আহ্বান জানান।সেনাপ্রধানের ভাষণের পর দেশটির সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার পর সেনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে।প্রধানমন্ত্রীর পদত্যাগের পর বিভিন্ন মন্ত্রীদের বাসায় হামলা চালান বিক্ষোভকারীরা। তারা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবার ও তার স্ত্রীকে মারধর করেন। এতে শের বাহাদুর গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে সেনাবাহিনী এসে উদ্ধার করে। বিক্ষোভকারীরা আরেক সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতেও হামলা করেন। তারা ঝালনাথের বাড়িতে আগুন দেন। ওই সময় বাড়ির ভেতর ছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। তিনি আগুনে দগ্ধ হয়ে নিহত হন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×