ঢাকা, ১০ সেপ্টেম্বর – পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশে তিন দিনের সরকারি সফরে আসা ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।
বুধবার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিও সমর্থন জানান।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন