হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন


ঢাকা, ১২ সেপ্টেম্বর – পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পূর্ব চত্বরে এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ বইমেলার উদ্বোধন করবেন।

আরও পড়ুন

ইউএইর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ

বইমেলা আগামীকাল শনিবার থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে বইমেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মাসব্যাপী এ মেলায় দেড় শতাধিক স্টল স্থান পাবে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করবে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে এ বইমেলায়। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেওয়া হবে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ সেপ্টেম্বর – পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পূর্ব চত্বরে এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ বইমেলার উদ্বোধন করবেন।বইমেলা আগামীকাল শনিবার থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে বইমেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।মাসব্যাপী এ মেলায় দেড় শতাধিক স্টল স্থান পাবে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করবে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে এ বইমেলায়। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেওয়া হবে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×