কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানা পুলিশের একটি টিম উত্তর ধূরুং ইউনিয়নের বক্স আলী সিকদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনছার আলম (৩৮)কে মাদকসহ গ্রেফতার করে। সে েএকই ইউনিয়নের চুল্লার পাড়ার মৃত আবদুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের দেহ তল্লাশীকালে লুঙ্গির কোচ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ২ (দুই) পুড়িয়া গাঁজা এবং সিগারেটের ফয়েল পেপারে মোড়ানো ১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাদকদ্রব্যগুলো জব্দ তালিকা মূলে জব্দ করে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে স্থানীয় খুচরা মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিল।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন