কক্সবাজার সদরের চৌফলদণ্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় “পর্দা নারীর অলঙ্কার”শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে সহ-সুপার মোঃ:ফজলুল করিমের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ: মিজানুর রহমানের আজাদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জননেতা মোঃ: মনজুর আলম।
বক্তব্য প্রতিযোগিতায় ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে প্রথম স্থান অধিকার করেন দশম শ্রেণীর শিক্ষার্থী নাশিদ বিন এমদাদ, দ্বিতীয় স্থান অধিকার করেন নবম শ্রেণীর ছাত্র ইব্রাহিম শাহেদ ও তৃতীয় স্থান অর্জন করেন একই শ্রেণীর তৌহিদা হক সুবাইতা।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মাদ্রাসার জন্য নগদ অর্থ সহায়তা দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার




মন্তব্য করুন