হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ঢেকে নিয়ে দিনমজুরকে কুপিয়ে হত্যা; ইউপি চেয়ারম্যানসহ দশজনের বিরুদ্ধে এজাহার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মে ২০২২, ০৯:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নে ঢেকে নিয়ে আমির হোসেন নামের একব্যাক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নিহত আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে ১০ জানের নাম উল্লেখ পূর্বক ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় এই এজাহারটি দায়ের করেন।

এদিকে হত্যার ৪৮ ঘন্টা পার হলেও থানা পুলিশ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
অন্যদিকে আমির হোসেনকে নৃশংস ভাবে হত্যার বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এর আগে আধিপত্য বিস্তার ও বনভূমি দখল নিয়ে বিরোধ জেরে বিচারের নামে ঢেকে নিয়ে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মালুমঘাট ডুমখালীস্থ খেলারমাঠে ১০/১২ জন সন্ত্রাসী জড়ো হয়ে আমির হোসেনকে নৃশংস ভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

নিহত আমির হোসেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে।

আমির হোসেনের বড় ভাই আহমদ হোসেন বলেন, গত ইউপি নির্বাচনে আমার ভাই আমির হোসেন স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের পক্ষে ভোট না করায় পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় ঢেকে নিয়ে দিনমজুরকে কুপিয়ে হত্যা; ইউপি চেয়ারম্যানসহ দশজনের বিরুদ্ধে এজাহার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ঢেকে নিয়ে দিনমজুরকে কুপিয়ে হত্যা; ইউপি চেয়ারম্যানসহ দশজনের বিরুদ্ধে এজাহার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মে ২০২২, ০৯:২২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নে ঢেকে নিয়ে আমির হোসেন নামের একব্যাক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নিহত আমির হোছনের স্ত্রী ছকিনা ইয়াছমিন বাদী হয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরকে প্রধান আসামি করে ১০ জানের নাম উল্লেখ পূর্বক ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় এই এজাহারটি দায়ের করেন। এদিকে হত্যার ৪৮ ঘন্টা পার হলেও থানা পুলিশ হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে আমির হোসেনকে নৃশংস ভাবে হত্যার বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এর আগে আধিপত্য বিস্তার ও বনভূমি দখল নিয়ে বিরোধ জেরে বিচারের নামে ঢেকে নিয়ে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মালুমঘাট ডুমখালীস্থ খেলারমাঠে ১০/১২ জন সন্ত্রাসী জড়ো হয়ে আমির হোসেনকে নৃশংস ভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। নিহত আমির হোসেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড পূর্ব ডুমখালী গ্রামের মৃত কবির আহমেদের ছেলে। আমির হোসেনের বড় ভাই আহমদ হোসেন বলেন, গত ইউপি নির্বাচনে আমার ভাই আমির হোসেন স্থানীয় চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের পক্ষে ভোট না করায় পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×