হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার সেনা সুরক্ষা ছেড়ে ভাড়া বাসায় উঠলেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন


কাঠমান্ডু, ১৯ সেপ্টেম্বর – সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গত ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর থেকে তিনি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেখান থেকে বের হয়ে ভক্তপুরের গুন্ডু এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন বলে জানিয়েছেন ওলির ঘনিষ্ঠ সূত্র।

সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলির নিজ বাসভবন বালকটে ৯ সেপ্টেম্বর জেন জি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তীব্র আন্দোলনের মুখে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে।

ক্ষমতা ছাড়ার মাত্র ১০ দিনের মাথায় সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন ওলি। তবে তার অবস্থান নিয়ে ইউএমএল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

ইউএমএল-এর প্রচার বিভাগপ্রধান রাজেন্দ্র গৌতম বলেন, চেয়ারম্যান কোথায় থাকছেন, সে বিষয়ে দলের কাছে কোনো তথ্য নেই।

এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। তার পর শপথ নিয়েছেন নতুন আরও তিন মন্ত্রী।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার সেনা সুরক্ষা ছেড়ে ভাড়া বাসায় উঠলেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার সেনা সুরক্ষা ছেড়ে ভাড়া বাসায় উঠলেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ১৯ সেপ্টেম্বর – সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গত ৯ সেপ্টেম্বর পদত্যাগের পর থেকে তিনি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সেখান থেকে বের হয়ে ভক্তপুরের গুন্ডু এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন বলে জানিয়েছেন ওলির ঘনিষ্ঠ সূত্র।সাবেক প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কে পি শর্মা ওলির নিজ বাসভবন বালকটে ৯ সেপ্টেম্বর জেন জি বিক্ষোভ চলাকালে অগ্নিসংযোগ করা হয়।তীব্র আন্দোলনের মুখে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে।ক্ষমতা ছাড়ার মাত্র ১০ দিনের মাথায় সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন ওলি। তবে তার অবস্থান নিয়ে ইউএমএল আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।ইউএমএল-এর প্রচার বিভাগপ্রধান রাজেন্দ্র গৌতম বলেন, চেয়ারম্যান কোথায় থাকছেন, সে বিষয়ে দলের কাছে কোনো তথ্য নেই।এ অবস্থায় গত ১২ সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে শপথ নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। তার পর শপথ নিয়েছেন নতুন আরও তিন মন্ত্রী।সূত্র: জাগো নিউজএনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×