হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিস্তিনের পতাকা হাতে ২১ কিলোমিটার ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন


ঢাকা, ২০ সেপ্টেম্বর – ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। কভিড-পরবর্তী ফুসফুসের সমস্যার পরও হার মানেননি তিনি। এবার ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন তৌসিফ। ম্যারাথন জয় করে এবার স্বপ্ন দেখছেন আরো নতুন কিছু করার।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এই ম্যারাথন শেষ করতে পারবেন বলে ধারণাও ছিল না অভিনেতার, তবে নিজস্ব চেষ্টাতেই তা সম্ভব করেছেন। অভিনেতা জানান, কোভিডের পর ৫ মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠতেন তিনি। সেখানে ২১ কিলোমিটার দৌড়ানো ছিল তার জন্য প্রায় অসম্ভব।

তৌসিফ মাহবুব বলেন, ২১ কিমি ম্যারাথন শেষ করতে পারব, এটা আমি কখনো কল্পনাই করিনি। কারণ, কভিড হওয়ার পর আমার লাংসের ৩৫ শতাংশ সংক্রমিত হয়ে গিয়েছিল। তখন ১০০ মিটার হাঁটতে গেলে আমার দশ মিনিট বসে থাকতে হতো, বিশ্রাম নিতে হতো। সেখানে এতটা পথ দৌড়ানো সহজ ছিল না। এটা মুখে বলা যত সহজ বাস্তবে অনেক কঠিন। আমি দেখছিলাম, অনেকেই পারছিলেন না; মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। এরপর তাদেরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিমিই শেষ করেছি। এই সাহসটা করতে পেয়েছি আয়োজক তানভীর ভাইয়ের জন্য। তার উৎসাহের কারণেই ঝুঁকি নিয়েছিলাম।

ব্যক্তিগতভাবে নিজের জন্য আরও অনেক কিছুই করতে চান জানিয়ে তৌসিফ বলেন, এর আগে ১০ কিমি ম্যারাথন দৌড় করেছিলাম, এবার ২১ কিমি। এ রকমই ছোট ছোট কিছু চাওয়া আছে, যেগুলো আমি করতে চাই একেবারে নিজের জন্য। আমার এভারেস্টেও ওঠার ইচ্ছা আছে। যদি কখনো সম্ভব হয় আমি সেটাও হয়তো করব। তার আগে এই ম্যারাথন ছোট্ট প্রয়াস।

এনএন/ ২০ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিলিস্তিনের পতাকা হাতে ২১ কিলোমিটার ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিস্তিনের পতাকা হাতে ২১ কিলোমিটার ম্যারাথন জয় তৌসিফ মাহবুবের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ সেপ্টেম্বর – ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। কভিড-পরবর্তী ফুসফুসের সমস্যার পরও হার মানেননি তিনি। এবার ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করেন তিনি।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন তৌসিফ। ম্যারাথন জয় করে এবার স্বপ্ন দেখছেন আরো নতুন কিছু করার।এই ম্যারাথন শেষ করতে পারবেন বলে ধারণাও ছিল না অভিনেতার, তবে নিজস্ব চেষ্টাতেই তা সম্ভব করেছেন। অভিনেতা জানান, কোভিডের পর ৫ মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠতেন তিনি। সেখানে ২১ কিলোমিটার দৌড়ানো ছিল তার জন্য প্রায় অসম্ভব।তৌসিফ মাহবুব বলেন, ২১ কিমি ম্যারাথন শেষ করতে পারব, এটা আমি কখনো কল্পনাই করিনি। কারণ, কভিড হওয়ার পর আমার লাংসের ৩৫ শতাংশ সংক্রমিত হয়ে গিয়েছিল। তখন ১০০ মিটার হাঁটতে গেলে আমার দশ মিনিট বসে থাকতে হতো, বিশ্রাম নিতে হতো। সেখানে এতটা পথ দৌড়ানো সহজ ছিল না। এটা মুখে বলা যত সহজ বাস্তবে অনেক কঠিন। আমি দেখছিলাম, অনেকেই পারছিলেন না; মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। এরপর তাদেরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিমিই শেষ করেছি। এই সাহসটা করতে পেয়েছি আয়োজক তানভীর ভাইয়ের জন্য। তার উৎসাহের কারণেই ঝুঁকি নিয়েছিলাম।ব্যক্তিগতভাবে নিজের জন্য আরও অনেক কিছুই করতে চান জানিয়ে তৌসিফ বলেন, এর আগে ১০ কিমি ম্যারাথন দৌড় করেছিলাম, এবার ২১ কিমি। এ রকমই ছোট ছোট কিছু চাওয়া আছে, যেগুলো আমি করতে চাই একেবারে নিজের জন্য। আমার এভারেস্টেও ওঠার ইচ্ছা আছে। যদি কখনো সম্ভব হয় আমি সেটাও হয়তো করব। তার আগে এই ম্যারাথন ছোট্ট প্রয়াস।এনএন/ ২০ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×