হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটের রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন


সিলেট, ২৩ সেপ্টেম্বর – সিলেটের রাস্তা পরিষ্কারে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে।

তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এ কাজ কতদূর এগোলো। আমার ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এ সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলব। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘণ্টা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এটা এ নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনোভাবেই আমরা সড়কে হকার এলাউ করব না।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিলেটের রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটের রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৩ সেপ্টেম্বর – সিলেটের রাস্তা পরিষ্কারে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে।তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এ কাজ কতদূর এগোলো। আমার ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এ সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলব। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘণ্টা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এটা এ নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনোভাবেই আমরা সড়কে হকার এলাউ করব না।এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×